অধিকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা (সেক্রেটারি) আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শনিবার রাত ১০টায় গুলশানের বাসভবনের সামনে থেকে আদিলুর রহমান ওরফে শুভ্রকে গ্রেপ্তার করা হয়। অধিকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চত করা হয়েছে। তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানান, আদিলুর রহমানের নামে গুলশান থানায় মামলা ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।