অধিকারের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ। তৈমুর আলম খন্দকার বলেন, ‘শেখ হাসিনার সরকারের আমলে সাংবাদিক এবং রাজনৈতিক ও মানবাধিকারকর্মী কেউই নিরাপদ নন। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।’