অধিগ্রহণ করা জমির দাম তিনগুণ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের মূল্য সরকারি বাজারমূল্যের তিন গুণ বেশি নির্ধারণের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে মৌজা অনুযায়ী সরকারি বাজারমূল্যের তিন গুণ বেশি নির্ধারণ করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।গতকাল মঙ্গলকার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় জমি অধিগ্রহণের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, বেগম রওশন এরশাদ, এ কে এম হাফিজুর রহমান, মো. শাহাব উদ্দিন, আবদুল হাই, মতিউর রহমান, বেনজীর আহমদ ও রণজিৎ কুমার রায় অংশ নেন।সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে হুকুম-দখল করা অব্যবহূত সম্পত্তি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের আওতায় ফিরিয়ে এনে তা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়কে বলা হয়।এ ছাড়া যেসব অধিগ্রহণ করা জমির গেজেট এখনো প্রকাশিত হয়নি, তা প্রকাশের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় ইজারাবিহীন চা-বাগানগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইজারা দেওয়ার কাজ শেষ করার সুপারিশ করা হয়।সভায় প্রকৃত ভূমিহীনদের মধ্যে সরকারের খাসজমি বরাদ্দ দেওয়ার সুবিধার্থে উপজেলা পর্যায়ে একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করার সুপারিশ করে কমিটি।সভায় জলমহাল নীতিমালায় অন্তর্ভুক্ত পুকুরকে জলমহালের আওতা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।