অধিগ্রহণ বাতিলের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর জন্য দক্ষিণ পাইকসার ও সমষপুর মৌজার জমির অধিগ্রহণ বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখেন লৌহজং উপজেলার দুটি মৌজার ক্ষতিগ্রস্ত লোকজন। এ সময় মহাসড়কের সমষপুর পয়েন্ট থেকে দোগাছী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সমষপুর দক্ষিণ পাইকসার এলাকাবাসী টায়ার জ্বালিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় মানববন্ধনকারীরা বলেন, তাঁদের জমির অধিগ্রহণ বাতিলের দাবি উপেক্ষিত হওয়ায় তাঁরা এই কর্মসূচি পালন করেন।
সহকারী পুলিশ সুপার লৌহজং সার্কেল মিয়া মো. কুতুবুর রহমান জানান, অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাঁদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে তাঁরা রাস্তা ছেড়ে চলে যান।