অধিগ্রহণের অর্থের দাবিতে আমরণ অনশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি অধিগ্রহণের অর্থের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আশপাশের ১০ গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার আন্দোলনকারীরা রাতে এই ঘোষণা দেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটির’ আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, অনশনকারী অনেকে অসুস্থ হয়ে পড়ায় কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ৩০ জানুয়ারির মধ্যে দাবি না মানা হলে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। অধিগ্রহণের পুরো অর্থ প্রদানসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার আভাস দিয়েছে প্রশাসন।