অধিগ্রহণের আশঙ্কায় উত্তরার দিয়াবাড়ি সাইট কার্যালয়ে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হতে পারে—এমন আশঙ্কায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজউকের দিয়াবাড়ি এলাকায় অবস্থিত সাইট কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা প্রকল্প পরিচালক ফিরোজ জাহানসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করে।জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একদল এলাকাবাসী রাজউকের সাইট কার্যালয়ে গিয়ে ১৭ নম্বর সেক্টরের কাছে জমি অধিগ্রহণ হবে কি না, তা জানতে চায়। এ সময় প্রকল্প কর্মকর্তারা জানান, তাঁদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে সরকারের শীর্ষপর্যায়ে এমন কোনো সিদ্ধান্ত আছে কি না, তা তাঁরা জানেন না। এরপর বিপুলসংখ্যক গ্রামবাসী সাইট কার্যালয় ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়। তারা কয়েকজন কর্মকর্তাকে মারধর করে। বিক্ষুব্ধ গ্রামবাসী দিয়াবাড়ি, নলভোগ ও কামারপাড়া মৌজার জমি অধিগ্রহণ হতে পারে বলে আশঙ্কা করছে।