প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৫ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে। দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন স্কেল বাস্তবায়ন, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি না হওয়া, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি ইত্যাদি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের মহাসম্পাদক সালেহা আক্তার। সংগঠনের সভাপতি আউয়াল তালুকদার, কেন্দ্রীয় নেতা আবুল হোসেন, মোখলেছুর রহমান, শহীদুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।