অধিনায়ক ও নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফির প্রিয় চার তরুণ নায়ক কারা? তিনি সেটা বলেছেন ‘অধিনায়ক ও নায়কেরা’ তথ্যচিত্রে। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলো এই বিশেষ তথ্যচিত্রটি নির্মাণ করেছে। ১০ মিনিটের এই তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টি-টোয়েন্টি ও ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর প্রিয় চার নায়ককে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই নায়কদের গল্প আরও সামনে নিয়ে আসা উচিত।

১১ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সুধী সমাবেশে ‘অধিনায়ক ও নায়কেরা’-এর প্রথমবারের মতো প্রদর্শিত হয়। ছবিটি দেখে উপস্থিত সুধীজনের অনেকেই চোখের পানি সংবরণ করতে পারেননি। আনিসুল হকের পরিকল্পনায় তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা।