অধিবেশনের ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম সংসদের গতকাল বৃহস্পতিবার শেষ হওয়া অধিবেশনে আসা ১৩টি সরকারি বিলের মধ্যে সংবিধান সংশোধনসহ মোট পাঁচটি বিল পাস হয়। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৫৪৪টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ২৭টি গ্রহণ করে ১৪টি নিয়ে সংসদে আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ১৩৫টি। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৬৩টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৫২টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট দুই হাজার ৫৭৯টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন দুই হাজার ৩৬০টির।