প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ঐতিহ্যবাহী নাট্যসংগঠন অধুনা থিয়েটারের ২৬ বছর পূর্তি উপলক্ষে কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালার জন্য গতকাল সোমবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে। ২৫ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক বলেন, অধুনা থিয়েটার কুমিল্লার আগ্রহী তরুণ প্রজন্মকে নাট্যচর্চায় উদ্বুদ্ধ করার জন্য কর্মশালার আয়োজন করে। ওই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্বরা। ০১৬৮৩২৭৬৬৬৫ এই নম্বরে কল করে নাম নিবন্ধন করা যাবে।