অধ্যক্ষ আবুল কাসেমের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা আন্দোলনের অন্যতম স্থপতি, তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ। এ উপলক্ষে আজ সকাল ১০টায় বাঙলা কলেজ প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত, কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ মার্চ বিকেল চারটায় থিয়েটার হল, চট্টগ্রামে ‘আমরা সবাই’-এর উদ্যোগে আলোচনা সভা এবং ১৪ মার্চ বিকেল চারটায় ঢাকায় প্রেসক্লাবে তমদ্দুন মজলিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।