অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল রোববার জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণের টাকা আত্মসাৎ, ব্যবস্থাপনায় দুর্বলতা, ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতে চাপ, নানা দুর্নীতিসহ ১৩টি অভিযোগ আনা হয়।গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শতাধিক ছাত্রছাত্রী মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা জেলা প্রশাসকের কাছে ১৩ দফার অভিযোগসহ স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থী ইকবাল বলেন, শিক্ষকেরা শুধু অর্থ আত্মসাতই নয়, সব সময় শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি তাঁদের কাছে প্রাইভেট পড়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছেন। ইলেকট্রিক বিভাগের ছাত্র মমিনুল হক বলেন, কোনো কিছুর প্রতিবাদ করলে বরখাস্তের হুমকি দেওয়া হয়। বিনা অপরাধে তাঁকে এক বছরের জন্য বরখাস্ত করা হয় হয়। তাঁর কোর্স চার বছরে শেষ হওয়ার কথা থাকলেও তা এখন পাঁচ বছর লাগবে।কম্পিউটার বিভাগের ছাত্র আবুল কালাম আজাদ বলেন, যে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েন, তাঁদের ভালো মার্ক দেওয়া হয়। যিনি পড়েন না তাঁকে ড্রপ আউট করে রাখা হচ্ছে।অধ্যক্ষ প্রদীপ্ত খিসা বলেন, ‘আমি শুনেছি স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। তবে তারা অর্থ আত্মসাতের অভিযোগ থেকে সরে এসেছে। কারণ, এ অভিযোগ তারা প্রমাণ করতে পারবে না।’