প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমিত ১৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের বিপরীতে ৫৯ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, জাল সনদে চাকরি, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষায় অংশগ্রহণসহ বিভিন্ন অভিযোগে আলোচিত শালবাগান দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে থানা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, নবাবগঞ্জের রমজান আলী নামের এক ব্যক্তি ২০১১ সালে দিনাজপুর কোর্টে প্রতারণার অভিযোগে মামলা করেন।