প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ মশিয়ার রহমানকে গতকাল রোববার নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা একটার দিকে কেশবপুর থানার পুলিশ কলেজ থেকে মশিয়ার রহমানকে গ্রেপ্তার করে। কেশবপুর থানার ওসি আবদুল জলিল জানান, যশোর কোতোয়ালি থানায় করা নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কলেজে আর্থিক অনিয়মের অভিযোগে গত শনিবার মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।