অধ্যক্ষ জামাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি আবদুল মালেককে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের ১১ মাস পর গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার আশকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২০ অক্টোবর দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বৈলারপুর তালুকদারের পুকুরপাড় এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে অধ্যক্ষ জামাল হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই জামালের স্ত্রী বাদী হয়ে আবদুল মালেককে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেন।