অধ্যক্ষ জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে সনদ ও নম্বরপত্র প্রদানের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের সফাত আলী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ায় তালামীযে ইসলামী বাংলাদেশ সমর্থিত মাদ্রাসার ছাত্ররা গতকাল আনন্দ মিছিল করেছে।