প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণের কর্মসূচি ছিল। একই সঙ্গে গতকাল বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। অনুষ্ঠানে চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই, শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম। অধ্যক্ষ নজরুল ইসলাম পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা। বিজ্ঞপ্তি।