অধ্যক্ষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষের পদটি শূন্য রয়েছে। গত ৩ অক্টোবর কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া অধ্যাপক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদান করেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নারগিস আফরোজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, ‘অধ্যক্ষের পদ শূন্যের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় অবহিত আছে। সাধারণত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পদের একজন ব্যক্তি প্রেষণে এসে এখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। শিগগিরই পদ পূরণ হবে।’