অধ্যক্ষ মাজহারুল হান্নানের গাড়ি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ শিক্ষকনেতা অধ্যক্ষ মাজহারুল হান্নান জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়ার পর তাঁর নিজস্ব গাড়িটি পাননি। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনার পর তিনি শাহবাগ থানায় মামলা করেছেন।থানার পুলিশের পক্ষ থেকে গতকালই বিষয়টি গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দলের কাছে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ঢাকা মেট্রো-ভ-০২-১৬৭৩ নম্বরের টয়োটা ছাই রঙের গাড়িটি রেখে তিনি এবং এর চালক জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। বের হয়ে তিনি গাড়িটি আর পাননি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মাজহারুল হান্নান বলেন, গাড়ির মধ্যে তাঁর পাসপোর্ট, ব্যাংকের চেকবই, জাতীয় পরিচয়পত্র এবং গাড়ির কাগজপত্র ছিল।