অধ্যক্ষ মোহাম্মদ জাকারিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ এবং নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া গত রোববার রাতে রংপুরের মুন্সিপাড়ার বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে খাটুরিয়া পীরদরগা মাজার শরিফে তাঁর লাশ দাফন করা হয়।মোহাম্মদ জাকারিয়া ১৯৭৩ সালে দৈনিক সংবাদ-এর নীলফামারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নীলফামারীর ডিমলা উপজেলা মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ডোমারের খাটুরিয়া মাজারের গদিনশিন পীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মোহাম্মদ জাকারিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংসদ আসাদুজ্জামান নূর, জাফর ইকবাল সিদ্দিকী, হামিদা বানু শোভা, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।