অধ্যক্ষকে অপসারণের দাবিতে নাটোরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে গত বুধবার বিকেলে কলেজের ছাত্র-শিক্ষকেরা শহরে মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে আগামী মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে গণ-অনশনের ঘোষণা দেওয়া হয়েছে।মানববন্ধনে নেতৃত্ব দেন শিক্ষকনেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। পরে এক সমাবেশে তিনি জানান, অধ্যক্ষ মাজেদুর রহমানের চাকরির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়। কিন্তু ২৩ ডিসেম্বর কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় পুনর্নিয়োগের সিদ্ধান্তের মাধ্যমে তাঁর চাকরি আরও দুই বছরের জন্য বর্ধিত করা হয়। এই নিয়োগ বাতিলের দাবিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে দীর্ঘ সাত মাস কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। তিনি বলেন, ‘এসব ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি কলেজের ১১ জন শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে উপাধ্যক্ষ পরিমল কুমার বাদী হয়ে একটি মামলা করেন। আন্দোলন থামাতে সম্প্রতি সাতজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এসব অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তবে সবার আগে অধ্যক্ষ মাজেদুর রহমানকে অপসারণ করতে হবে। তা না হলে আগামী মঙ্গলবার আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে গণ-অনশন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’অধ্যক্ষ বলেন, ‘কলেজ পরিচালনা পর্ষদ আমার চাকরির মেয়াদ বর্ধিত করেছে। এ ব্যাপারে ছাত্র-শিক্ষকদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই।’