অধ্যক্ষকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরের ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে পেটানোর প্রতিবাদে গতকাল শনিবার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন।গত বৃহস্পতিবার লালপুরের ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। সভাপতি ও কলেজের ডিগ্রি পর্যায়ের শিক্ষক-কর্মচারীর নিয়োগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।