অধ্যক্ষসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ সৈয়দ আলীসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁকে মারধর ও তাঁর কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে গতকাল রোববার মামলাটি করেন।কলেজ সূত্রে জানা গেছে, শনিবার তিস্তা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিলা সাংসদ হামিদা বানু কলেজের অধ্যক্ষ সৈয়দ আলীকে সাময়িকভাবে বহিষ্কার করে সহকারী প্রভাষক (গণিত) সুনীল চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। সভাপতি চলে যাওয়ার পর সৈয়দ আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবিতে তাঁর সমর্থকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্রকে অবরোধ করে রাখেন। একপর্যায়ে তাঁরা সুনীল চন্দ্রের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে সৈয়দ আলীকে বুঝিয়ে দেন।