অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ ছাইফ উদ্দিনের বিভিন্ন অনিয়মের বিষয়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কলেজ পরিচালনা কমিটির এক বৈঠকে আট সদস্যবিশিষ্ট এ কমিটি করা হয়। কমিটিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। শিক্ষকেরা জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজের শিক্ষকেরা ২২ জুলাই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। এ সময় তাঁরা কালো ব্যাজ ধারণ করেন। পরদিন শিক্ষক-কর্মচারী ঐক্য ফোরামের এক বৈঠকে ঘটনার সমঝোতা না হলে গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া শিক্ষকনেতাদের সমঝোতার আশ্বাস দিয়ে ৪ আগস্ট বৈঠকের সময় নির্ধারণ করেন। দুই দিন পর শিক্ষকেরা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেন।কলেজের উপাধ্যক্ষ ছাইফ উদ্দিন জানান, পরিচালনা কমিটি ও শিক্ষকদের বৈঠকে অভিযোগের বিষয়ে আলাপ-আলোচনা হয়। শেষে সবার সমঞ্চতিতে আট সদস্যের তদন্ত কমিটি করা হয়।শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নূর নবী জানান, বৈঠকে শিক্ষকেরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হলে আগের কর্মসূচিতে ফিরে যাবেন।কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, শিক্ষকদের উত্থাপিত অভিযোগগুলো সঠিক কি না, তা খতিয়ে দেখতে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।