অধ্যক্ষের অপসারণ ও পর্ষদ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের অপসারণ ও পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপজেলা প্রশাসনের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রোববার দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা একই দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকতার কাছে স্মারকলিপি প্রদান করেন।শিক্ষকেরা জানান, ১৯৯৭ সালে কলেজ প্রতিষ্ঠার পর অধ্যক্ষ এম এ মমিন ও প্রতিষ্ঠাতা এনাম হক (সভাপতি) বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। তাঁদের পরিবারের লোকজনকে কলেজ পরিচালনা পর্ষদে রেখে তাঁরা দুর্নীতি বৈধ করছেন। এসবের প্রতিবাদ করলে তাঁরা শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করাসহ বিভিন্ন প্রকার হয়রানি করেন।এ বিষয়ে কলেজ অধ্যক্ষ এম এ মমিন ও সভাপতি ইনাম হক জানান, অভিযোগ সত্য নয়, সবকিছু আইনের মধ্যে করা হয়েছে। কলেজটি অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য একশ্রেণীর শিক্ষক এ পরিস্থিতির সৃষ্টি করেছেন।