অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী বকুলনেছা মহিলা কলেজে গতকাল রোববার দুপুর ১২টায় অধ্যক্ষের অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন শিক্ষকেরা। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ ও সম্পদ আত্মসাৎ, চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মজিবর রহমান জানান, গতকাল ২০-২২ জন শিক্ষক কলেজে গিয়ে ওই সব কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানান তিনি।অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত পাঠদানসহ কলেজের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে শিক্ষকেরা জানিয়েছেন।অধ্যক্ষ ফোরকান মিয়া বলেন, ১ তালা ঝোলানোর বিষয়টি তাঁর জানা নেই। তাঁর বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগেরও কোনো সত্যতা নেই।