অধ্যক্ষের কাছে চাঁদা দাবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস এ এম আবদুল ওয়াদুদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১২টার মধ্যে চাঁদা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়ায় কলেজে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, শনিবার দুপুরের দিকে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা অধ্যক্ষ আবদুল ওয়াদুদের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রোববার দুপুর ১২টার মধ্যে টাকা না দিলে কলেজ অচল করে দেওয়ার হুমকি দেন তাঁরা। এরপর অধ্যক্ষ ঘটনাটি পুলিশ সুপারকে জানান। তবে নাজমুল হুদা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি মিথ্যা ও বানোয়াট।