প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১৬ বছরের ঐতিহ্যে লালিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। গত ২৯ ডিসেম্বর অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামানের কর্মজীবন শেষ হয়। এর পর থেকে পদটি শূন্য রয়েছে। এ অবস্থায় কলেজের কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপাধ্যক্ষ আবদুর রশিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষের পদ শূন্যের বিষয়টি অবগত আছে। শিগগিরই হয়তো পদ পূরণ হবে।