অধ্যক্ষের পদত্যাগ নিয়ে সংকটের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের পদত্যাগ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) প্রায় দেড় মাস ধরে বিরাজমান সংকটের অবশেষে অবসান ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে পাবনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগে অধ্যাপক হিসেবে বদলি করেছে। একই আদেশে জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবিবকে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার বিকেলে ফ্যাক্সযোগে কলেজে পৌঁছায়। গত ২৩ জুলাই ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের জের ধরে ২৪ জুলাই মেডিকেল কলেজ ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ২৫ জুলাই শিক্ষানবিশ চিকিৎসকেরা অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। ওই দিনই অধ্যক্ষ মাহবুবুল করিম পদত্যাগ করেন।