অধ্যক্ষের প্রহারে মাদ্রাসাছাত্র অসুস্থ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌর শহরের হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে প্রহার করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের নাম শওকত হোসেন (১৩)। তাকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, গত মঙ্গলবার সকালে মাদ্রাসা ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙার অভিযোগে শওকতকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অধ্যক্ষ লাঠি দিয়ে বেধড়ক প্রহার করেন। সহপাঠী ও শিক্ষকেরা গুরুতর আহত অবস্থায় শওকতকে আমতলী হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় শওকতের বাবা নাসির শিকদার বাদী হয়ে আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে অধ্যক্ষ বলেন, জিজ্ঞাসাবাদ চলাকালে শওকতকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।আমতলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা জানান, শওকতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। শিশুটি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে।