অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতেরঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার তোজামেঞ্চল হোসেন বিএম কলেজের অধ্যক্ষ হাবিবা নাহারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কলেজের পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম সম্প্রতি পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও রবিউল ইসলাম জানান, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘চিঠি পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্তকাজ শেষ করব।’

অধ্যক্ষ হাবিবা নাহার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি কলেজে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি করিনি।’ লিখিত অভিযোগ থেকে জানা যায়, হাবিবা নাহার কলেজ পরিচালনার কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না। তিনি ফরম পূরণ, প্রবেশপত্র দেওয়া, কলেজে ভর্তি করানো ও পরীক্ষায় পাস করে দেওয়ার কথা বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন।