অধ্যক্ষের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা ও সহযোগী অধ্যাপক মনিরুজ্জামানের নামে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল রোববার রাতে একই কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত কুমার সরকার এ জিডি করেন। জিডিতে ওই দুজনের বিরুদ্ধে সুশান্ত কুমার সরকার ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গাজীপুর জেলা সভাপতি মো. আমীর হোসাইন ওরফে রাহাতকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, ঘটনার তদন্তের জন্য এসআই হুমায়ুন কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধি