অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীদের তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল শনিবার দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থীকে প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী গত দুই বছরে খেলাধুুলা, ম্যাগাজিন, কারখানা পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ পাঁচ লক্ষাধিক টাকা জমা দিয়েছেন। দুই বছর শেষ হতে চলেছে, কিন্তু কোনো ম্যাগাজিন বের হয়নি। খেলাধুলা হয়নি, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর জন্য বিভিন্ন টেক্সটাইল কারখানা পরিদর্শন করানো হয়নি। এমনকি কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অনুষ্ঠান হয়নি। সেশন শেষ হলে বা শিক্ষার্থীরা পাস করে বেরিয়ে গেলে ওই টাকার কোনো হদিস থাকবে না। এভাবেই পাঁচ বছর ধরে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এম জহুরুল হক রব্বানী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। শিক্ষার্থীরা গত ৩০ জুলাই থেকে আন্দোলন করে আসছেন বলে অনশনকারীরা জানান।দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এম জহুরুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে এসেছে, তা সঠিক নয়। কর্তৃপক্ষ চাইলে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে। তদন্ত হলে প্রকৃত সত্য প্রমাণিত হবে।