অধ্যাপক আ ন ম সালেহর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বক্সের একমাত্র ছেলে ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম সালেহ (৫৯) গতকাল সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।গতকাল জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর নগরের সাহেববাজার জিরো পয়েন্টে দ্বিতীয় জানাজা শেষে হেতেমখাঁ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।অধ্যাপক সালেহর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান, সহ-উপাচার্য নুরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।