অধ্যাপক আনিসুজ্জামানের সফল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের মেরুদণ্ডের হাড়ে সফল অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার হয়।
বিশিষ্ট এই শিক্ষাবিদের পারিবারিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর অধ্যাপক আনিসুজ্জামানকে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। আজ শনিবার তাঁকে কক্ষে পাঠানো হয়েছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
শুরুতে থাইল্যান্ড ও বাংলাদেশে অধ্যাপক আনিসুজ্জামানের দীর্ঘ চিকিৎসা চলে। এর পর উন্নত চিকিৎসার জন্য ৪ এপ্রিল তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: