প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক সভাপতি আবদুন নূর (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় জানাজা হয় গ্রামের বাড়ি রাউজানের সুলতানপুরে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক আবদুন নূরের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীন আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা