প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবদুন নূর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে এ শোক সভা হয়।
শোকসভায় বক্তারা বলেন, আবদুন নূরের মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ গোটা শিক্ষকসমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ গবেষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক গোলাম মহিউদ্দিন, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক হোসাইন কবির, মনসুর উদ্দিন আহমদ প্রমুখ।