অধ্যাপক আলাউদ্দিন ডুয়েটের নতুন উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। পরবর্তী চার বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্রকৌশল বিভাগে বিএসসি, ইংল্যান্ডের ইউমিস্ট ম্যানস্টোর থেকে এমএসসি এবং আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।