অধ্যাপক আলী আনোয়ার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও লেখক আলী আনোয়ার ৩ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয় ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তাঁর মরদেহ শুক্রবার ঢাকায় আনা হবে এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ১৯৩৫ সালে জন্মগ্রহণকারী অধ্যাপক আলী আনোয়ার অনেক মননশীল গ্রন্থের রচয়িতা। ধর্মনিরপেক্ষতা, পাবলো নেরুদা: প্রেমে ও সংগ্রামে, ইবসেন প্রভৃতি তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য। তিনি ইউরিপিডিস, হ্যারল্ড পিন্টার, ভ্লাদিমির গুভারায়েভসহ অনেক নাটক অনুবাদ করেছেন। মননশীল লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। মুক্তিযুদ্ধ সংগঠনেও অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। বিজ্ঞপ্তি।