অধ্যাপক উম্মে হাবিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক উম্মে হাবিবা (৫৮) গতকাল বৃহস্পতিবার সকালে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উম্মে হাবিবা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল উদ্দিনের স্ত্রী। জানাজা শেষে গতকালই তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব সোহরাব হোসেন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।