অধ্যাপক এ কে আজাদকে ল্যানসেট সাময়িকীর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়া-বেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের ‘প্রোফাইল’ প্রকাশ করেছে যুক্তরাজ্য থেকে প্রকাশিত চিকিৎসা-বিষয়ক সাময়িকী ল্যানসেট। গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ‘আজাদ খান: প্রাইম মুভার বিহাইন্ড এনসিডি প্রোগ্রামস ইন বাংলাদেশ’ শীর্ষক ওই প্রোফাইলে তাঁর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। ল্যানসেট হচ্ছে বিশ্বের সর্বাধিক প্রচারিত চিকিৎসাবিষয়ক সাময়িকী, যেটি বিশ্বের চিকিৎসা বিষয়ে অগ্রণী ভূমিকা রাখা নিবেদিতপ্রাণ ব্যক্তিদের এ ধরনের সম্মাননা দিয়ে থাকে।এ ছাড়া অধ্যাপক এ কে আজাদ খান সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অনারারি ফেলো এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বাসিল তাঁকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিজ্ঞপ্তি।