অধ্যাপক এমাজউদ্দীন আহমদের স্ত্রী আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের স্ত্রী বেগম সেলিমা আহমদ (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিএনপি-সমর্থক বিশিষ্টজনদের সংগঠন শত নাগরিক কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। এমাজউদ্দীন শত নাগরিক কমিটির আহ্বায়ক।
সেলিমা আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাল বাদ জুমা কাঁটাবন ঢাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।