প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সহ-উপাচার্য অধ্যাপক এম আর কবির অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) কান্ট্রি চ্যাপ্টারের চেয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি এইউএপির বিজ্ঞপ্তিতে অধ্যাপক কবিরকে দুই বছরের জন্য বাংলাদেশের চেয়ার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। এইউএপি হলো এশিয়া প্যাসিফিক ও পৃথিবীর অন্যান্য দেশের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর একটি সংগঠন। বিজ্ঞপ্তি