অধ্যাপক ছদরুদ্দিন আহমদের দাফন সম্পন্ন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মো. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর দাফন গতকাল রোববার সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বেলা ১১টার দিকে ছদরুদ্দিন আহমদের মরদেহ ক্যাম্পাসে আনা হয়। এ সময় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আমিনুল হক ভূইয়া বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা ও মঙ্গলবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে ছদরুদ্দিন আহমদের মরদেহ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান অধ্যাপক ছদরুদ্দিন আহমদ।