অধ্যাপক জীবন চন্দ্র পালের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক জীবন চন্দ্র পাল আর নেই। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
জীবন চন্দ্র পালের মরদেহ বেলা তিনটায় নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিকেল পাঁচটায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী শোক জানিয়েছেন।