অধ্যাপক নাসের আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসের
মোহাম্মদ নাসের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসের (৫৬) আর নেই। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে নিজের চেম্বারের দরজায় তালা দিতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে পড়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক নাসের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কবি মোহাম্মদ রফিকের ছোট ভাই তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদে গতকাল বাদ আসর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।
অধ্যাপক নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।