অধ্যাপক ফজলে বারী মালিকের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ফজলে বারী মালিক গত শুক্রবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছাবে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর মরদেহ ধানমন্ডি আ/এ-এর ৮এ রোডের ৬২ নম্বর বাড়িতে রাখা হবে। বাদ জোহর ধানমন্ডি আ/এ রোড নম্বর ৭-এর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
ফজলে বারী ছিলেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের উচ্চশিক্ষা ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশে পদার্থবিজ্ঞান চর্চার পৃষ্ঠপোষক, সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস রিসার্চ অধ্যাপক ও উন্নয়নশীল দেশসমূহে পদার্থবিজ্ঞানের উন্নয়নের জন্য আমেরিকান ফিজিকাল সোসাইটির (এপিএস) হুইটলি পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী। বিজ্ঞপ্তি।