অধ্যাপক ফারুক এ আজিম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগের সাবেক অধ্যাপক ফারুক এ আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বারডেম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
অধ্যাপক ফারুক এ আজিম কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউতে প্যাথোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে তথ্যসচিব মরতুজা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের প্রথম জানাজা তাঁর ধানমন্ডির বাসভবনে (সড়ক ৩, বাড়ি ৩০) ও দ্বিতীয় জানাজা ধানমন্ডি ৭ নম্বর সড়কের মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি আগামী শুক্রবার বাদ মাগরিব তাঁর বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।