অধ্যাপক বিজয় সাহুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক বিজয় সাহু
অধ্যাপক বিজয় সাহু

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল ইউনির্ভাসিটির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বিজয় সাহু গত ১৬ জুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তিনি প্রাতিষ্ঠানিক গবেষণা, কৌশলগত পরিকল্পনা, পাঠ্যসূচির উন্নয়ন, শিক্ষার্থী মূল্যায়ন, অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) মান অর্জনে কাজ করবেন। পাশাপাশি সামগ্রিক উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং নির্ধারিত পেশাগত ডিগ্রিসমূহের অ্যাক্রেডিটেশনের জন্য কাজ করবেন।
বিজয় সাহু ক্যারোলাইনা স্টেট ইউনির্ভাসিটি, এনসিসিইউ ও কুইন্স ইউনির্ভাসিটিতে অধ্যাপনা করেন এবং বিভিন্ন সময় পেশাগত দক্ষতা ও গবেষণার জন্য সন্মাননা পদক অর্জন করেন। তিনি প্রশাসনিক ক্ষেত্রে নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল ইউনির্ভাসিটির (এনসিসিইউ) সহকারী উপাচার্য হিসেবে কৌশলগত পরিকল্পনা ও অব্যাহত উন্নয়নে দায়িত্ব পালন করেন। পরে বিজনেস স্কুলের ডিন থাকাকালীন তিনি এসিবিএসপি অ্যাক্রেডিটেশন পরিচালনা এবং প্রাথমিক পর্যায়ে বাণিজ্য অনুষদের এএসিএসবি অ্যাক্রেডিটেশনপ্রাপ্তির কাজে নেতৃত্ব দেন। পরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে বিজনেস স্কুলের অ্যাক্রেডিটেশনপ্রাপ্তির দিকনির্দেশক এবং অ্যাক্রেডিটেশন পরিদর্শক টিমে কাজ করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়টিকে পরবর্তী ধাপে উন্নয়নের অংশ হিসেবে ড. বিজয় সাহুর মতো একজন এসিবিএসপি এবং এএসিএসবি অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।