অধ্যাপক মমতাজ বেগমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক মমতাজ বেগম (৭৮) গতকাল বুধবার সকাল আটটায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক প্রধান নিয়ন্ত্রক মুজিবর রহমানের স্ত্রী। তাঁদের ছেলে ড. তানভীর রহমান নেদারল্যান্ডসের ডেলফট বিশ্ববিদ্যালয়ে চাকরির সূত্রে স্ত্রী, একমাত্র কন্যাসহ হেগপ্রবাসী।
মমতাজ বেগম সাবেক অর্থসচিব মরহুম গোলাম কিবরিয়া, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, নারীনেত্রী ও অধ্যাপক ড. মালেকা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আহমেদ জামালের বোন। তিনি অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ছাত্রী ও বন্ধুবান্ধব রেখে গেছেন। ওয়ারীর নূর মসজিদে বাদ জোহর জানাজার পর গতকালই তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।